#কবিতা
পৃথিবীতে আঁচড়ের দাগ রেখে যাবো।
মো: সাজেদুর রহমান সাজু
জন্মেছি যখন পৃথিবীতে আঁচরের দাগ রেখে যাবো,
কোনো নীরবে প্রস্থান নয়।
ফেলে আসা পথে, স্মৃতি আর ভালোবাসার কিছু চিহ্ন
রবে আমার এই অস্তিত্বের পরিচয়।
আমি এসেছি শূন্য দুহাতে,
দুহাত পূর্ণ করে পৃথিবীকে দিয়ে যেতে চাই—
বালির ঘরে নয় কভু,
গড়ে যাই অটল বিশ্বাসের এক নিরাপদ আশ্রয়।
জন্মেছি যখন পৃথিবীতে আঁচরের দাগ রেখে যাবো,
কোনো নীরবে প্রস্থান নয়।
আমি কি শুধু বালির ঘর বেঁধেছি সাগরের তীরে,
যা মুছে যাবে জোয়ারের প্রথম টানে?
না—আমি গড়েছি পাহাড়, অটল বিশ্বাস নিয়ে,
যা দাঁড়িয়ে রবে সময়ের গহীনে, আপন মনে।
জন্মেছি যখন পৃথিবীতে আঁচরের দাগ রেখে যাবো,
কোনো নীরবে প্রস্থান নয়।
আমার এই পৃথিবীতে আসা, কোনো রিক্ততার ছবি নয়,
আমি জানি আমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নিঃশ্বাস
গড়েছে এক নতুন গল্প।
এই ধরিত্রীতে আমি রেখে যাবো জীবনের স্বাক্ষর,
আমার এই জীবন, আমার এই আত্মবিশ্বাস—
এক অমলিন, অক্ষর অঙ্কিত স্বাক্ষর।
কোনো নীরবে প্রস্থান নয়—
আমি এসেছি শূন্য দুহাতে,
সবটুকু উজাড় করে পৃথিবীকে দিয়ে যেতে চাই।
আমার কর্ম, আমার সাহস, আর আমার সৃষ্টির আলো,
সারা জীবন জ্বালিয়ে রাখবে এক অন্তহীন প্রদীপ।
এই পৃথিবীতে আমি আঁচরের দাগ রেখেই যাবো।
Zettaxas
👤 ইউজার
7 দিন আগে
কবিতা
272 ভিউ
0
লাইক
0 কমেন্ট
কমেন্ট (0)